বিকাশের পিন ভুলে গেলে যা করবেন

KM.Ariful
0
আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আছেন। আপনি হয়তো বিকাশ পিন ভুলে গিয়েছেন। কিন্তু কিভাবে রিসেট করবেন তা বুঝতে পারতেছেন না বা জানেন না। 
তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।


কেননা আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব। বিকাশ পিন ভুলে গেলে করণীয় কি এবং কী বিকাশ পিন রিসেট করতে হয়।  আপনি যদি আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই খুব সহজেই আপনি আপনার বিকাশ পিনটি রিসেট করে নিতে পারবেন।


বিকাশ পিন রিসেট করতে নিচের দেখানো নিয়মগুলো ভালো করে দেখুন এবং নিচের নিয়ম অনুযায়ী কাজ করবেন । তাহলে অবশ্যই আপনি আপনার বিকাশ পিনটি খুব সহজেই রিসেট করতে পারবেন



১) প্রথমে আপনি আপনার মোবাইল থেকে *247# কোটি ডায়াল করবেন।
২) তারপর কিছু অপশন আসবে আপনি পিন রিসেট করতে 10 অপশনে যেতে হবে তাই নিচে 10 লিখে Send অপশনে ক্লিক করবেন

৩) তারপর আপনার বিকাশে, রেজিস্টার করা NID/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স নাম্বার চাইবে, আপনি দিয়ে দিবেন

৪) তারপর আপনার জন্মসাল দিবেন।

৫) তারপর গত ১০ দিনের মধ্যে, সর্বশেষ ১০টি লেনদেন থেকে যেকোনো একটি সিলেক্ট করবেন, {লেনদেন না করে থাকলে "7" লিখে Send বাটনে ক্লিক করবেন }

৫) তারপর আপনার বিকাশ একাউন্টে কত টাকা রয়েছে তা দিয়ে দিবেন।

৬) তারপর অস্থায়ী পিন আপনাকে কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে, আপনার মোবাইলে পাঠানো হবে,

৭) এখন নতুন পিন সেট করার জন্য *247# এই কোডটি ডায়াল করবেন।

৮) তারপর আপনাকে My bKash এই অপশনে যেতে হবে  নিচে ১ লিখে সেন্ড করবেন।

৯) তারপর পিন রিসেট করতে 1 লিখে সেন্ড করবেন।

১০) তারপর এসএমএস এ পাওয়া অস্থায়ী পিন দিয়ে দিবেন।

১১) তারপর এবার আপনার নতুন পিন সেট করুন মনে রাখবেন এলোমেলো ৫ সংখ্যার, পিন সেট করতে হবে, যা সর্বশেষ ৩ বার ব্যবহার হয়নি এবং "০" দিয়ে শুরু নয়।

১২) তারপর আরেকবার নতুন পিন দিয়ে কনফার্ম করুন।

১৩) তারপর দেখবেন আপনার পিন রিসেট সম্পন্ন হয়ে গেছে।


বিকাশের পিন ভুলে গেলে করণীয় নিয়ে আমার শেষ কথা।

আজকে আমি আপনাদের সাথে বিকাশ পিন ভুলে গেলে কিভাবে রিসেট করবেন এ বিষয়টি শেয়ার করলাম। আশা করি আজকের এই পোস্টটি দেখে আপনারা খুব সহজেই আপনার ভুলে যাওয়া বিকাশ পিনটি রিসেট করে নিতে পারবেন। এরপরও যদি কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব।


যদি পোস্টটি আপনার কাজে আসে এবং এই পোস্টটি দেখে আপনি যদি আপনার বিকাশ পিনটি রিসেট করতে পারেন তাহলে অবশ্যই পোস্টটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেখেন। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো পোস্টে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)